ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতের সামরিক অভিযানেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
এক রাতেই ইরানকে ‘গুঁড়িয়ে’ দেওয়া সম্ভব, আগামীকালই হতে পারে সেই রাত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক রাতের সামরিক অভিযানেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। তিনি মঙ্গলবারের মধ্যরাতকে লক্ষ্যমাত্রা হিসেবে উল্লেখ করেছেন। আজ হোয়াইট হাউসে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। সম্মেলনের মূল বিষয় ছিল ইরানে আটকে থাকা মার্কিন বিমান বাহিনীর সদস্যদের উদ্ধারের জন্য পরিচালিত বিশেষ অভিযান।


ট্রাম্প জানান, উদ্ধারের জন্য মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছিল এবং অভিযানকে তিনি ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি প্রয়োজনীয় সব পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম।”


ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, “এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করা সম্ভব। আগামীকাল রাতেই সেটা হতে পারে।” তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। তবে পেন্টাগন বা হোয়াইট হাউস থেকে পরবর্তী কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি