ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রাজধানীর ধানমন্ডি থেকে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

রাজধানীর ধানমন্ডি থেকে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে ধানমন্ডির ৮/এ রোডে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। শিরীন শারমিন চৌধুরী দীর্ঘদিন ধরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও চাঞ্চল্যকর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।


ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তাকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য ছিলেন।


তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ৫ আগস্ট তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন এবং দীর্ঘ সময় প্রকাশ্যে আসেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি