ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর, সেখান থেকে একই বিমানে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল একই
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর, সেখান থেকে একই বিমানে মরিশাস যাবেন খলিল-জয়শঙ্কর

দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামী ৯ এপ্রিল একই ফ্লাইটে মরিশাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এয়ার মরিশাসের একটি বাণিজ্যিক ফ্লাইটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাত থেকে আট ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দাপ্তরিক নিয়মের বাইরে দুই দেশের মন্ত্রীর এই দীর্ঘ সময় একসঙ্গে কাটানো একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য। এই যাত্রাপথে একান্ত পরিবেশে দুই দেশের গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।


বিবিসি বাংলার খবর অনুযায়ী, ৭ এপ্রিল দিল্লি পৌঁছে আনুষ্ঠানিকতা শেষ করে ৯ এপ্রিল সরাসরি মরিশাসে যাবেন ড. খলিলুর রহমান। সেখানে অনুষ্ঠিত হবে নবম ‘ইন্ডিয়ান ওশান কনফারেন্স’, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। একই সম্মেলনে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিভিত্তিক থিংকট্যাঙ্ক ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’। সংস্থাটির সভাপতি বিজেপি-ঘনিষ্ঠ প্রভাবশালী নেতা রাম মাধব। ফলে দিল্লির আনুষ্ঠানিক বৈঠকের রেশ ধরে মরিশাসেও দুই দেশের কূটনীতিকদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চালানোর বিস্তৃত সুযোগ তৈরি হবে।


২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার শীতল সম্পর্ক কাটিয়ে উঠতে এই সফর ও যৌথ যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং ভিসা জটিলতার মতো বিষয়গুলো এই দীর্ঘ যাত্রাপথে গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দুই পররাষ্ট্রমন্ত্রীর এই ‘আকাশপথের কূটনীতি’ দুই প্রতিবেশী দেশের ভবিষ্যতের সম্পর্কের রূপরেখা নির্ধারণে সহায়ক হবে।


সূত্র: বিবিসি বাংলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’