ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫

নেত্রকোনায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

নেত্রকোনায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
নেত্রকোনায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

নেত্রকোনায় অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।


অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪ হাজার ৩০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকা। জরিমানা করা ব্যবসায়ী রহমত উল্লাহ, যিনি ওই বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় পুরো ডিজেল।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি