ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাহুলের মৃত্যু ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি টালিউডে

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দিয়েছে। এর
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
রাহুলের মৃত্যু ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি টালিউডে

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দিয়েছে। এর প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) টেকনিশিয়ান্স স্টুডিওতে অনুষ্ঠিত জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মবিরতি আগামী ৭ এপ্রিল থেকে কার্যকর হবে, যতক্ষণ না ইনডোর ও আউটডোর শুটিংয়ে শিল্পী ও কলাকুশলীদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।


জরুরি সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলসহ একাধিক শিল্পী। আশ্বস্ত করে ফোরামের সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “প্রত্যেক শিল্পীর নিরাপত্তার জন্যই এই লড়াই শুরু করতে হয়েছে। রাহুল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল কীভাবে শুটিংয়ে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত। তাই আমরা অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করব।”


অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “রাহুলের মৃত্যু শুটিংয়ের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ইন্ডাস্ট্রির প্রত্যেকের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।” অভিনেত্রী ঋতুপর্ণা যোগ করেন, “আমরা শেষ পর্যন্ত লড়াই করব, রাহুল আমাদের একজোট করে চলে গেল।” উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে ‘ভোলবাবা পার কারেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান রাহুল। প্রযোজক সংস্থার অবহেলার কারণে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার কলকাতায় রিজেন্ট পার্ক থানায় এবং ওড়িশায় দুটি এফআইআর দায়ের করেছেন। তদন্ত এখনও চলছে।


সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি