ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

‘মৃত হাতির শাবকটি অসুস্থতায় নয় বরং হত্যার শিকার হয়েছে’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডোবা থেকে উদ্ধার হওয়া দুই মাস বয়সী হাতির শাবকটি কোনো অসুস্থতা বা দুর্ঘটনায় মারা যায়নি;
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
‘মৃত হাতির শাবকটি অসুস্থতায় নয় বরং হত্যার শিকার হয়েছে’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডোবা থেকে উদ্ধার হওয়া দুই মাস বয়সী হাতির শাবকটি কোনো অসুস্থতা বা দুর্ঘটনায় মারা যায়নি; বরং মানুষের হস্তক্ষেপে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, নিশ্চিত করেছেন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান। ময়নাতদন্তে দেখা গেছে, শাবকটির মাথা ও শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দূর থেকে কোনো শক্ত বস্তু বা পাথর ছুড়ে মারার কারণে শাবকটি মারাত্মকভাবে আহত হয়েছিল। শাবকটি বৃহস্পতিবার (২ এপ্রিল) নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের বটতলা মুসলিমপাড়া এলাকার ডোবা থেকে উদ্ধার করা হয়। মৃত শাবকটির পাশে মা হাতি এবং দলের একটি পুরুষ হাতি তিন দিন শোকার্ত অবস্থায় দাঁড়িয়ে ছিল। এই দৃশ্য দেখে বন বিভাগের কর্মকর্তারা এবং সাধারণ মানুষ আবেগাপ্লুত হন।


কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে হত্যাকাণ্ডের দায়ীদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে রাজারকুল রেঞ্জ ও লামা-নাইক্ষ্যংছড়ি রেঞ্জের কর্মকর্তারা যৌথভাবে তদন্ত চালাচ্ছেন।


পরিবেশবাদীরা সতর্ক করে জানিয়েছেন, মানুষের হস্তক্ষেপ এবং এই ধরনের নৃশংসতা হাতি ও বন্যপ্রাণীর বিচরণক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সূত্র: কক্সবাজার ডুলাহাজারা সাফারি পার্ক, বন বিভাগ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি