ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় সোমবার (৬ এপ্রিল) ভোরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায়
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫২ সময়
জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় সোমবার (৬ এপ্রিল) ভোরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায় মোটরসাইকেল চালকরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া পোস্টে তেল বিক্রির খবর ছড়িয়ে পড়লে চালকেরা ভোর থেকেই লাইনে দাঁড়ান। তবে পাম্প বন্ধ থাকায় কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর ক্ষুব্ধ চালকেরা সড়কে নেমে যান অবরোধ করেন। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে চালকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল কাইয়ুম গাজী বলেন, “ফেসবুকে ছড়ানো ভুয়া খবরের কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। প্রকৃতপক্ষে ওই ফিলিং স্টেশনে আজ কোনো জ্বালানি বিক্রির পরিকল্পনা ছিল না। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”


সূত্র: ইসলামপুর থানা সূত্র

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি