ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪১ সময়
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরে ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ভোররাতে মার্কিন ও জায়নবাদী শত্রুদের যৌথ হামলায় তিনি নিহত হন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার পর্যন্ত এই হামলা টানা ৩৮ দিনে গড়িয়েছে। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ একাধিক শীর্ষ নেতার মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে ইরানে বড় ধরনের হামলা চালানো হবে।


চলমান এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’