ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৭ সময়
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন

রাজশাহীতে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নগরের কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, তৌহিদুর রহমান পুলিশ পরিচয় ধারণ করে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। পাম্প কর্তৃপক্ষ বিষয়টি বুঝে তাকে আটক করে আদালতে হাজির করেন। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’এর ৯২(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা এবং কারাদণ্ড প্রদান করা হয়।


প্রশাসন জানিয়েছে, প্রতারণা ও অনিয়ম রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।বাংলাদেশ ক্রিকেটে প্রযুক্তির নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো যুক্ত হলো স্পিন বোলিং মেশিন। সোমবার মিরপুরে জাতীয় দলের স্কিল ক্যাম্পে এই আধুনিক মেশিন ব্যবহার করে অনুশীলন করেন ক্রিকেটাররা। এর আগে দেশে শুধুমাত্র ফাস্ট বোলিং মেশিন ব্যবহারের নজির ছিল। এবার প্রথমবারের মতো স্পিন বোলিং মেশিন যুক্ত হওয়ায় অনুশীলনে নতুন মাত্রা যোগ হয়েছে। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশে স্পিনার স্বল্পতার কারণে এ ধরনের মেশিন বেশি ব্যবহৃত হয়ে থাকে।


বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, প্রায় ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) ব্যয়ে ‘মার্লিন বাইবোলা’ নামের এই মেশিনটি কেনা হয়েছে। ভারী হওয়ায় এটি বিমান নয়, জাহাজে করে দেশে আনা হয়েছে। তিনি আরও জানান, এই মেশিনের মাধ্যমে অফ স্পিন, লেগ স্পিন ও আর্মার—তিন ধরনের বল অনুশীলন করা সম্ভব। পাশাপাশি বলের গতি ও লেন্থ নিয়ন্ত্রণ করা যায়। ম্যানুয়াল ও অটোমেটিক—দুই মোডেই এটি চালানো যায়, যেখানে অটোমেটিক মোডে একসঙ্গে ২৫ থেকে ৩০টি বল খেলার সুযোগ রয়েছে।


এই আধুনিক প্রযুক্তির সংযোজন জাতীয় দলের ব্যাটসম্যানদের স্পিন মোকাবিলার দক্ষতা আরও উন্নত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স