ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাগ্নেরও

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। নিহতরা হলেন রফিকুল
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
বিদ্যুৎস্পৃষ্ট মামাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ভাগ্নেরও

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামে রোববার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। নিহতরা হলেন রফিকুল ইসলাম (৫১) ও তার ভাগ্নে বাবু (৩০)। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জোবায়ের হোসেন জানান, তারা ধানের মঠে কাজ করতে গিয়েছিলেন। শ্যালো মেশিনের ছেঁড়া তারে প্রথমে রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে ভাগ্নে বাবুও বিদ্যুতায়িত হন। দুজনের দেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।


মহেশপুর থানার ওসি মো. মেহেদী হাসান পরিবারের বরাত দিয়ে বলেন, মামা-ভাগ্নে মাঠে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে তারা দুজনই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ওমর আলি জানান, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তারা বিদ্যুতায়িত হওয়ার কারণ হিসেবে ছেঁড়া তারকে দারার চেষ্টা উল্লেখ করেছেন। তিনি বলেন, ঘটনার পূর্ণ তদন্ত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার