ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

‘প্রণালি খুলে দে’, মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়েছেন। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৪ সময়
‘প্রণালি খুলে দে’, মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়েছেন। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন, অন্যথায় মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “ওপেন দ্য ফাকিং স্ট্রেইট (প্রণালি খুলে দে), নয়তো তোমরা নরকের মধ্যে বাস করবে।” তার ভাষ্য অনুযায়ী, ইরান প্রতিবেশী আরব দেশগুলোর অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখায় এবং হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখায় তিনি ক্ষিপ্ত। এর আগে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, সোমবারের মধ্যে প্রণালি না খোলা হলে ইরানে ‘পুরো নরক নামিয়ে আনবেন’।


একই পোস্টে ট্রাম্প জানিয়েছেন যে, মার্কিন বিশেষ বাহিনী ইরানের ভেতর থেকে নিখোঁজ সেনাসদস্যকে উদ্ধার করেছে। ওই কর্মকর্তা একজন কর্নেল এবং বর্তমানে আহত হলেও আশঙ্কামুক্ত। ট্রাম্প বলেন, এ অভিযান স্বাভাবিক নয় এবং দিনের আলোতে সাত ঘণ্টা ধরে ইরানের আকাশে এটি পরিচালিত হয়েছে। তিনি অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, এটি সাহসিকতা ও মেধার অসাধারণ প্রদর্শনী।


ট্রাম্প আরও ঘোষণা করেছেন যে সোমবার দুপুর ১টায় তিনি ওভাল অফিসে সামরিক কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তিনি তার পোস্টে যুক্তি দিয়েছেন, “আমাদের মহান সামরিক যোদ্ধাদের ওপর স্রষ্টার আশীর্বাদ বর্ষিত হোক।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’