ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

স্ত্রীকে ‘পাগল সাজাতে’ জালিয়াতি: আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সন্তানকে নিজের কাছে রাখতে জাল-জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে ‘পাগল সাজানোর’ মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়ার
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৩ সময়
স্ত্রীকে ‘পাগল সাজাতে’ জালিয়াতি: আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সন্তানকে নিজের কাছে রাখতে জাল-জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে ‘পাগল সাজানোর’ মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আহসান হাবিব ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোববার (৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন। আদালতে হাজির না হওয়ায় সমন জারির পরই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


বাদীপক্ষের আইনজীবী রিদওয়ান হোসেন রবিন জানান, গত বছরের ১৬ অক্টোবর আয়েশা আতিকের বাবা অভিযোগ দায়ের করেন, যে অভিযুক্ত আহসান হাবিব জালিয়াতির মাধ্যমে স্ত্রীকে মানসিকভাবে অসুস্থ দেখিয়ে সন্তানের কাস্টডি নিতে চেয়েছেন। অভিযোগ অনুসারে, আহসান হাবিব পাওয়ার অফ অ্যাটর্নি, অথারাইজেশন লেটার ও আয়েশার পাসপোর্টের কপি জালিয়াতি করে মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করেন।


মামলায় আরও বলা হয়েছে, আহসান হাবিবের পরিবারের সঙ্গে বসবাসকালে আয়েশাকে মানসিকভাবে অত্যাচার করা হয় এবং ২০২৪ সালের জানুয়ারি মাসে তাকে এবং তার দুগ্ধপোষ্য সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে অভিযোগের সত্যতা যাচাই করে আদালতে প্রতিবেদন জমা দেয়। আদালত পরবর্তী শুনানির জন্য আহসান হাবিবকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে