ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদির জালে এক হালি গোল দিয়ে জয় পেলো স্পেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন লিটন আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন আওয়ামী লীগের মতো খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ: শিবির সভাপতি স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—নাকচ করল ডাউনিং স্ট্রিট তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ তারেমির গোল ভিএআরে বাতিল, ইরানের রক্ষণে আটকা বেলজিয়াম অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান হাসনাতসহ সঙ্গীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে পুলিশের কাছে সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ

খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিলো রাজনৈতিক রুপক অর্থে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার মন্তব্য
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৯ সময়
খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিলো রাজনৈতিক রুপক অর্থে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবিধান ছুঁড়ে ফেলার মন্তব্য ছিল একটি ম্যাটাফর, অর্থাৎ রাজনৈতিক রূপক। তিনি স্পষ্ট করেছেন, খালেদা জিয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে লক্ষ্য করে এই মন্তব্য করেছিলেন। পঞ্চদশ সংশোধনী পরে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংসদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে তার মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। এই নির্দেশনা মেনে প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, বিরোধীদল কি এ ধরনের বাস্তব সমাধানকে প্রশংসা করবে না।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন সংক্রান্ত আলোচনায় বিরোধীদল সংস্কারের প্রতি আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের সংবিধান সর্বশ্রেষ্ঠ অর্জন ও বিজয়গাঁথা হিসেবে গণ্য হয় এবং সেটির সঙ্গে অন্য কোনো সংবিধান তুলনা করা যায় না।


জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়নের অঙ্গীকারের পাশাপাশি তিনি বলেন, সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করা প্রয়োজন, যা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ও উল্লেখ ছিল। তিনি বিরোধীদলের সহমতও কামনা করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে