ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বকালীন পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে তার
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:২০ সময়
ট্রাম্পের মৃত্যু হলে যুক্তরাষ্ট্রের হাল কে ধরবেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বকালীন পরিস্থিতি এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী জুনে তার বয়স ৮০ বছরে পৌঁছাবে বলে উল্লেখ করা হয়েছে। বয়সজনিত বিষয় ও রাজনৈতিক পরিস্থিতি ঘিরে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।  ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা অবস্থায় প্রেসিডেন্টের মৃত্যু বা অক্ষমতা দেখা দিলে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে ভাইস প্রেসিডেন্টের হাতে চলে যায়।


এ বিষয়ে মিরর-এর প্রতিবেদনে বলা হয়, কোনো নির্বাচন বা বিলম্ব ছাড়াই ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ করেন। সেই অনুযায়ী বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং বাকি মেয়াদ পূরণ করবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ক্ষমতা হস্তান্তরের ঘটনা একাধিকবার ঘটেছে। এর মধ্যে চারজন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে নিহত হন এবং চারজন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। সর্বশেষ ১৯৬৩ সালে জন এফ কেনেডি হত্যার পর লিন্ডন বি জনসন দায়িত্ব নেন।


বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ওপর চাপ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’