ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

কদমতলীতে কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
কদমতলীতে কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পক্ষ থেকে শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বিকেলে পাঁচজনের মরদেহ উদ্ধার ও একজনকে আহত অবস্থায় উদ্ধারের খবর জানানো হয়েছিল।


ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে কারখানাটিতে আগুন লাগে এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে বিকেল নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তিনজন নারী বলে জানিয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।


এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা