ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

গাজীপুরে পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা

শ্রমিক অসন্তোষের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর গাজীপুরে পোশাক কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শ্রমিকরা
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১:৩ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১:৩ সময়
গাজীপুরে পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা ছবি : সংগৃহীত
শ্রমিক অসন্তোষের কারণে টানা আটদিন বন্ধ থাকার পর গাজীপুরে পোশাক কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

পুলিশ, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিকরা জানায়, বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা সড়ক, মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। বিভিন্ন কারখানা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এছাড়াও দফায় দফায় শ্রমিক পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পোশাক শ্রমিকদের বিক্ষোভ অবরোধ চলাকালে এবং শ্রমিক পুলিশ সংঘর্ষে গাজীপুরের বিভিন্ন এলাকায় তিনজনের মৃত্যু হয়। পরে শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এরপর আজ গাজীপুরের প্রায় সকল পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। আর শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। দুই একটি ছাড়া প্রায় সব কারখানায় খুলে দেওয়া হয়েছে। এরমধ্যে কোনাবাড়ী শিল্পাঞ্চলের তুসুকা কারখানা এবং জরুন এলাকার স্ট্যান্ডার গ্রুপের কারখানা বন্ধ রয়েছে।

গত কয়েক দিনের শ্রমিক আন্দোলনে গাজীপুরের পোশাক কারখানা, যানবাহনসহ বিভিন্ন ভাঙচুরের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুলিশের গাড়ি ও কারখানা ভাঙচুরের দায়ে শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ। দুটি মামলায় হাজারের হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

কোনাবাড়ী এলাকার পোশাক শ্রমিক সাফায়েত হোসেন বাসসকে জানান, কারখানায় কাজে যোগ দিতে যাচ্ছি। কারখানা খুলে দিয়েছে ফলে আমরা কাজে যোগ দিয়েছি। কাজ না করলে বেতন পাবো না। তখন পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বাসসকে জানান, শ্রমিক আন্দোলনের মুখে বিভিন্ন পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছিল কারখানা কর্তৃপক্ষ। কয়েকদিন বন্ধ থাকার পর আজ সকালে দুই একটি ছাড়া গাজীপুরের প্রায় সকল কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগ দিয়েছে। সকাল ১০ টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বাসসকে জানান, শ্রমিকরা নতুন বেতন মেনে নিয়ে কারখানায় কাজে যোগ দিয়েছেন। শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ