ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

হামে শিশুমৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে, ১৮ জেলায় জরুরি টিকাদান কর্মসূচি

দেশে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ১০৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৭ সময়
হামে শিশুমৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে, ১৮ জেলায় জরুরি টিকাদান কর্মসূচি

দেশে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২০ দিনে হামের উপসর্গ নিয়ে ১০৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৮১২ শিশু। বর্তমানে ৯৪৭ শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী ও কুষ্টিয়ায় কয়েকটি মৃত্যুর খবর পাওয়া গেছে, যদিও সবগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


শুধু ৪২ শিশুর শরীরে পরীক্ষায় হামের ভাইরাস শনাক্ত হয়েছে, তবে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে সরকার আজ রবিবার থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, কোনো শিশুকে টিকার বাইরে রাখা হবে না এবং যারা আগে টিকা নিয়েছে তারাও এই বিশেষ কর্মসূচিতে অংশ নিতে পারবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির ঘাটতি, কোভিড-পরবর্তী স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া এবং পুষ্টিহীনতা এই প্রাদুর্ভাব বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সতর্ক করেছেন, টিকা না নেওয়া শিশুদের মধ্যে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেক বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি