ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আধিপত্যের লড়াইয়ে বিশ্বকে একতরফা নির্ভরশীল না থাকার আহ্বান জানিয়েছেন। তিনি
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোঁর

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আধিপত্যের লড়াইয়ে বিশ্বকে একতরফা নির্ভরশীল না থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বব্যবস্থাকে কেবল দুই পরাশক্তির ওপর ছেড়ে দেওয়া ঠিক হবে না, বরং ইউরোপ ও এশিয়ার মধ্যম শক্তিগুলোকে নিয়ে একটি স্বাধীন মেরু গঠন করা প্রয়োজন। এশিয়া সফরের শেষ পর্যায়ে দক্ষিণ কোরিয়ায় শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স বা ইউরোপ কোনো পরাশক্তির অনুগত হতে চায় না। তার মতে, লক্ষ্য হওয়া উচিত যুক্তরাষ্ট্রের অনিশ্চয়তা বা চীনের প্রভাব—দুটো থেকেই দূরে থেকে নিজেদের অবস্থান শক্ত করা।


তিনি অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা ও ভারতের মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে নতুন জোট গঠনের কথা তুলে ধরেন। তার মতে, এই ধরনের সহযোগিতা বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে পারে। এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। ট্রাম্প ফ্রান্সের ভূমিকা নিয়ে সমালোচনা করলেও ম্যাক্রোঁ বলেন, সামরিক পথ সমস্যার সমাধান নয় এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি।


বিশ্লেষকদের মতে, ম্যাক্রোঁ মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ফরাসি নেতা চার্লস দ্য গোলের স্বাধীন পররাষ্ট্রনীতির ধারা অনুসরণ করছেন। আগামী জুনে জি-৭ সম্মেলনে তিনি এই ‘তৃতীয় শক্তি’ ধারণা আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি