ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা জুলাইয়ে নামাজ চলার সময় মসজিদে টিয়ার শেল-ছররা গুলি ছোড়ে পুলিশ মোবাইল ফোন: প্রযুক্তির আশীর্বাদ, নাকি অভিশাপ? দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে ঘেরের মাছে মড়ক! ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ

মহাসড়ক অবরোধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
মহাসড়ক অবরোধ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১০ কিমি যানজট

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়। শনিবার (৪ এপ্রিল) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার দোয়েল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।


সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উত্তর শ্রীপুর ও গোমারবাড়ি গ্রামের যুবকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এরপর কয়েক দিন আগে একই স্থানে আবারও সংঘর্ষ ঘটে, যা পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ শনিবার রাতে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ সময় এলাকায় উত্তেজনা বিরাজ করে।


পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চৌদ্দগ্রাম থানার ওসি আবু মোহাম্মদ কাউসার জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প