ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার ও শনিবার দিনভর চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৫

ইউক্রেনজুড়ে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার ও শনিবার দিনভর চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। কিয়েভ ও আশপাশের শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভ, বুচা, ফাস্টিভ এবং ওবুখিভসহ একাধিক এলাকায় বিস্ফোরণ ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে। বুচা শহরে আগের যুদ্ধের ভয়াবহ স্মৃতি না মুছতেই নতুন করে হামলা আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।


সুমি অঞ্চলে একটি আবাসিক ভবনে গাইডেড বোমা হামলায় একজন নিহত হয়েছেন। পাশাপাশি খেরসন, ঝাইটোমির ও দোনেৎস্ক অঞ্চলেও হতাহতের খবর পাওয়া গেছে। নিকোপোল শহরে রাতভর হামলায় ৫ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী এখন কেবল জ্বালানি বা বিদ্যুৎ অবকাঠামো নয়, বরং গুরুত্বপূর্ণ অন্যান্য স্থাপনাও লক্ষ্যবস্তু করছে। তিনি দাবি করেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার ধরনে পরিবর্তন এসেছে।


ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, যুদ্ধবিরতির প্রস্তাবের জবাবে রাশিয়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তারা সাময়িক যুদ্ধবিরতির বদলে দীর্ঘমেয়াদি সমাধান চান। এদিকে ইউক্রেনও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ১৯২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে লেনিনগ্রাদ অঞ্চলের একটি কারখানায় ড্রোন আঘাত হানায় আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


সূত্র: ইউক্রেনীয় কর্তৃপক্ষ / রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ