ঢাকা | |

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামনে ‘বড় চমক’, ইরানের হুঁশিয়ারি

চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ইরান নির্দিষ্ট
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামনে ‘বড় চমক’, ইরানের হুঁশিয়ারি

চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ইরান নির্দিষ্ট পরিকল্পনা এবং লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী অগ্রসর হচ্ছে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় ধরনের চমক অপেক্ষা করছে, যা খুব শিগগিরই সামনে আসতে পারে। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যমের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এক বিবৃতিতে ওই কর্মকর্তার নাম প্রকাশ না করেই এই হুঁশিয়ারি তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ সংক্রান্ত দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে। ওই কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে বলেন, এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের ব্যর্থ সামরিক অভিযানের প্রতিক্রিয়া মাত্র। তিনি আরও দাবি করেন, ইরানের দক্ষিণাঞ্চলে পরিস্থিতি এমনভাবে বদলাতে পারে, যা পুরো ঘটনার গতিপথকে তাদের অনুকূলে নিয়ে যাবে।


এদিকে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, তেহরানে চালানো হামলায় ইরানের একাধিক সামরিক নেতা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সূত্র: আল জাজিরা / ফার্স নিউজ এজেন্সি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ