ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের একটি সামরিক সূত্র দাবি
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
ইরানে নিখোঁজ পাইলটকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র

ইরানে বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের একটি সামরিক সূত্র দাবি করেছে, পাইলটকে জীবিত উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন সম্ভাব্য অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি প্রভাবশালী সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই সামরিক সূত্র জানায়, নিখোঁজ পাইলট যেখানে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে, সেই এলাকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে।


সূত্রটির দাবি, গোপন তথ্য ফাঁসের আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। সম্প্রতি কোহগিলুয়ে ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনীর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। তবে পাইলটটি বর্তমানে ইরানি বাহিনীর হাতে রয়েছে কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে সূত্রটি আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র একজন পাইলটকে উদ্ধার করার যে তথ্য দিয়েছে, তা পুরোপুরি সঠিক নয় এবং কিছু তথ্য গোপন রাখা হচ্ছে।


এই ঘটনার পর তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি ভবিষ্যতে বড় ধরনের আন্তর্জাতিক কেলেঙ্কারিতে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, এমন পাল্টাপাল্টি দাবিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে।


এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


সূত্র: তাসনিম নিউজ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি