ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

লাইনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গেস্ট হাউজে রাত কাটালেন চালকরা

জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজে জ্বালানি তেল সরবরাহের খবরে মধ্যরাত থেকেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪২ সময়
লাইনে মোটরসাইকেল দাঁড় করিয়ে গেস্ট হাউজে রাত কাটালেন চালকরা

জামালপুর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজে জ্বালানি তেল সরবরাহের খবরে মধ্যরাত থেকেই মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। রোববার সকাল ১০টায় তেল দেওয়া হবে—এমন ঘোষণার পর থেকেই চালকরা আগেভাগে লাইনে অবস্থান নেন। শনিবার রাতেই সরেজমিনে দেখা যায়, দোকানের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মোটরসাইকেল। অনেকে সন্ধ্যার পর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। জ্বালানি তেলের তীব্র চাহিদা ও অনিশ্চয়তার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা লাইনে অবস্থান করছেন।


চালকদের অনেকেই জানান, দিনের বেলা কাজের চাপের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না। তাই তেল পাওয়ার নিশ্চয়তা পেতে আগের রাতেই তারা লাইনে দাঁড়াচ্ছেন। কেউ কেউ আবার মোটরসাইকেল লাইনে রেখে পাশের গেস্ট হাউজে ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে রাত কাটাচ্ছেন। লাইনে থাকা এক চালক বলেন, বাজারে তেলের সংকট নিয়ে নানা গুঞ্জন রয়েছে। যে কোনো সময় সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে—এই আশঙ্কায় তিনি আগেভাগেই লাইনে দাঁড়িয়েছেন। আরেকজন চাকরিজীবী জানান, সকালে এসে লাইনে দাঁড়ালে সময়মতো তেল পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে, তাই রাতেই প্রস্তুতি নিতে হচ্ছে।


এদিকে জুঁই এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী রোববার সকাল ১০টা থেকেই নিয়ম মেনে তেল সরবরাহ করা হবে। আগেভাগে তেল দেওয়া হলে হঠাৎ করে ভিড় বেড়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাই নির্ধারিত সময়ের আগেই সরবরাহ শুরু করা সম্ভব নয় বলেও জানান তারা।


গত কয়েক সপ্তাহ ধরে জামালপুরের বিভিন্ন জ্বালানি তেল পাম্পে একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে তুলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি