ঢাকা | |
সংবাদ শিরোনাম :

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর স্বাধীনতা ও সংস্কার নিয়ে সরকারের
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:৯ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:৯ সময়
নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সাবেক নেত্রী ডা. তাসনিম জারা দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর স্বাধীনতা ও সংস্কার নিয়ে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যে প্রতিষ্ঠান সরকারের প্রভাব বা অনুগ্রহের ওপর নির্ভর করে গঠিত হয়, সেটি কখনোই শক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে পারে না।


তিনি দাবি করেন, দুদক সংক্রান্ত একটি অধ্যাদেশ বাতিল বা পরিবর্তনের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। একদিকে বড় ধরনের অর্থ পাচার বা দুর্নীতির ক্ষেত্রে সরাসরি মামলা করার ক্ষমতা সীমিত করা হচ্ছে, অন্যদিকে কমিশন গঠনের প্রক্রিয়ায় পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার প্রস্তাব আটকে যাচ্ছে। ডা. তাসনিম জারা বলেন, দুর্নীতির ক্ষেত্রে দ্রুত মামলা শুরু করা জরুরি, কারণ দীর্ঘ প্রক্রিয়া অনেক সময় প্রমাণ নষ্ট বা অপরাধীদের পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।


তিনি আরও বলেন, দুদকের কার্যকরতা বাড়াতে হলে এটিকে সরকারের প্রভাবমুক্ত রাখা দরকার। একই সঙ্গে অতীতের রাজনৈতিক ব্যবহার নিয়ে ওঠা সমালোচনা দূর করতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অপরিহার্য।


শেষে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, আইনটি বাতিল না করে বরং সংসদীয় আলোচনার মাধ্যমে আরও শক্তিশালী করা উচিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম

লিমন ও বৃষ্টি নিখোঁজ হওয়ার দিন কী ঘটেছিল, কী করেছিল খুনি হিশাম