ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস-এ ড্রোন হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:০ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, দুপুর ৪:০ সময়
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস-এ ড্রোন হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার সংঘটিত এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে।


এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে, বাস্তবে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমিত ক্ষতির কথা বলেছিল, প্রতিবেদনে দাবি করা হয় আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ভেতরে বড় ধরনের ক্ষতি হয়েছে। এই প্রতিবেদনকে “ভিত্তিহীন” বলে নাকচ করে আইআরজিসি জানিয়েছে, হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বরং তারা এটিকে “জায়নবাদী ষড়যন্ত্র” বলে উল্লেখ করেছে।


একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে সংস্থাটি বলেছে, এ ধরনের হামলার মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য কৌশল সম্পর্কে সতর্ক থাকতে প্রতিবেশী দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি