ঢাকা | |

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় বিপুল পরিমাণ তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ফেরিঘাট
  • আপলোড সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময়
কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল পরিবহনের সময় বিপুল পরিমাণ তেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এই তেল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয়। সেখান থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোলসহ মোট ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।


ঘটনার পর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে তেল সরবরাহের দায়ে একটি ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তেল কলাপাড়া থেকে রাঙ্গাবালীর দিকে নেওয়া হচ্ছিল। জব্দ করা তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা