ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

রাজধানীতে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার
  • আপলোড সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ৫ নভেম্বর ২০২৩, দুপুর ৪:৫ সময়
পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে আটক করা হয়েছে।  

রোববার (৫ নভেম্বর) দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি মো. মাসুদ আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি ছাত্রদলের সাবেক নেতা।

প্রসঙ্গত, বিএনপির ডাকা দ্বিতীয়বারের অবরোধ কর্মসূচি চলছে। রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শুরু হয়। শেষ হবে আগামী মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়। এ অবরোধে সমর্থন জানিয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে। এদিকে জামায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা