ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান পাঠ্যবইয়ে আসছে জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ড: সংসদে শিক্ষামন্ত্রী লোডশেডিংয়ে আলু নিয়ে শঙ্কা শি-ট্রাম্প বৈঠকের আগেই চীনের বাণিজ্যে জোয়ার উত্তর কোরিয়ার নৌবাহিনীতে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার যুক্ত চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে না: আনু মুহাম্মদ ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য, চলবে সংসদ ভবনও বাড়ছে ই-বর্জ্যের ভাগাড়, তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই ঢাকার আকাশে মেঘ-বৃষ্টির আভাস, কাটছে না ভ্যাপসা গরম

হরতাল-অবরোধবিরোধী কৃষকবন্ধন, মহাসড়কে সবজি ঢেলে প্রতিবাদ

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে হরতাল-অবরোধ বিরোধী কৃষকবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। এছাড়াও মহাসড়কে কাঁচা সবজি
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৫৫ সময়
হরতাল-অবরোধবিরোধী কৃষকবন্ধন, মহাসড়কে সবজি ঢেলে প্রতিবাদ ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে হরতাল-অবরোধ বিরোধী কৃষকবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। এছাড়াও মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়েছেন তারা।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে পাবনা-রাজশাহী মহাসড়কের পাশে কৃষি ভান্ডারখ্যাত মুলাডুলি সবজি আড়তের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সাধারণ কৃষক, আমরা রাজনীতি বুঝি না। কিন্তু রাজনীতি ঝামেলায় পড়ে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সবজি নষ্ট হচ্ছে। আমরা কৃষকদের জন্য হুমকি এই হরতাল-অবরোধ বন্ধ চাই। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছি।

বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, আমরা কৃষকরা তো কোনো দলের নয়, রাজনীতি করি না। আমরা সবজি উৎপাদন করি। কিন্তু আমরা সেই সবজি বিক্রি করতে পারছি না। গাড়িতে আগুন দেয়া হচ্ছে। এজন্য কোনো গাড়ি আমাদের সবজি বহন করছে না। ব্যাবসায়ীরাও আসছে না ফলে সবজি পচে গিয়ে লোকসানে পড়ছেন কৃষকরা।

কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি বেলি বেগম ও মৎসজীবী হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হওয়া মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন কৃষকরা। এ সময় পাবনা-রাজশাহী মহাসড়কে কাঁচা সবজি ঢেলে হরতাল-অবরোধের প্রতিবাদ জানান তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের