ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাঁচ বছর ফিটনেসবিহীন থাকলেও গাড়ি বাতিল নয় ভেজাল খাদ্যে স্বাস্থ্যঝুঁকি উদ্বেগ চিকিৎসকদের এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার তামিম-সাইফ-লিটন মিলেও পায়নি ১ রান, বাংলাদেশের সামনে ১৬৬ রানের টার্গেট সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের চালান জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭ সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ নিউ ইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট হলেন শরীয়তপুরের হুমায়ুন কবির কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা

আজ ঢাকার বাতাসের মান কেমন?

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকা দিন দিন বায়ুদূষণের কবলে পড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বিশ্বের দূষিত
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১ সময়
আজ ঢাকার বাতাসের মান কেমন?

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকা দিন দিন বায়ুদূষণের কবলে পড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২২২, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। এ সময়ে ঢাকার অবস্থান বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয়।


তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমানের স্কোর ৩১৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। ভারতীয় রাজধানী দিল্লি ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং তাদের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। অপরদিকে, ভারতের কোলকাতা ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে এবং সেখানে বাতাস ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।


একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোরের অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি, ১০১ থেকে ১৫০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোর থাকা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত