ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

কিয়েভে রাতের বেলায় 'ব্যাপক' ড্রোন হামলা

কিয়েভ, (ইউক্রেন), ২০ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলাসহ কিয়েভের উপর রাতে বড় ধরনের
  • আপলোড সময় : ২০ জুন ২০২৩, বিকাল ৫:৪১ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৩, বিকাল ৫:৪১ সময়
কিয়েভে রাতের বেলায় 'ব্যাপক' ড্রোন হামলা ছবি : অনলাইন

কিয়েভ, (ইউক্রেন), ২০ জুন, ২০২৩ (বাসস ডেস্ক) : রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলাসহ কিয়েভের উপর রাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এ কথা জানান। তবে এ সব হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
কিয়েভ সিটি সামরিক প্রশাসন বলেছে, রাজধানীতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইরানের তৈরি এই শাহেদ বিস্ফোরক ড্রোন হামলাটি ছিল গত ১৮ দিনের মধ্যে নগরীর ওপর প্রথম হামলা। হামলার স্বাভাবিক কৌশল অনুসারে,  ড্রোনগুলি বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে। বায়ু সতর্কতা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে। কিয়েভের আশেপাশের আকাশসীমায় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রায় দুই ডজন শত্রু লক্ষ্যবস্তু সনাক্ত এবং ধ্বংস করেছে। তবে এই মুহুর্তে হতাহতের বা ধ্বংসের কোন তথ্য নেই।’ প্র্রশাসনের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি  বিশদ বিবরণ না দিয়ে  টেলিগ্রামে লিখেছেন, পশ্চিমে লভিভে, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ড্রোনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপোরিঝিয়ার সামরিক প্রশাসন বলেছে, দক্ষিণাঞ্চলী নগরী ও এর আশেপাশের এলাকায় বিশাল হামলাটি ছিল বেসামরিক লক্ষ্যবস্তুর দিকে। গভর্ণর ভিটালি কিম টেলিগ্রামে বলেন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে তিনটি শাহেদ  ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ পরে বলেন, রুশ বাহিনী রাতে ৩০টি ড্রোন চালু করেছে, এর মধ্যে ২৮টিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা গুলি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি