ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান মেরুর দুই প্রান্তে অথচ থাকার কথা ছিল দুই দলের পাশাপাশি। পয়েন্ট টেবিলের
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৪৭ সময়
টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড ছবি : সংগৃহীত
বিশ্বকাপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান মেরুর দুই প্রান্তে অথচ থাকার কথা ছিল দুই দলের পাশাপাশি। পয়েন্ট টেবিলের দুই নম্বর দল স্বাগতিক ভারত যেখানে টানা ৫ জয়ে বিশ্বকাপে নিজেদের ফেভারিটের তকমাটা ভালো ভাবেই ধরে রেখেছে অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাত্র এক জয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে। দুই মেরুর এই দুই দলের হাইভোল্টেজ ম্যাচ আজ দুপুর ২টা ৩০মিনিটে লখনৌতে। সেমিফাইনালে যাওয়ার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টস জিতে বোলিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ফলে এই বিশ্বকাপে প্রথম বারের মতো আগে ব্যাটিং করবে রোহিত শর্মার দল।

টানা ষষ্ঠ জয়ের লক্ষ্যে মাঠে নামা এবারের আসরের টপ ফেভারিট ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

অন্যদিকে নিজেদের ‘ডু অর ডাই’ ম্যাচে ইংল্যান্ড দলও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি