ঈদের আগে রমজান মাসে পাইলট আকারে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত উল্লেখ আছে। কার্ড কার্যকর করার পদ্ধতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে দেওয়া হবে। কোনো রেসট্রিকশন থাকবে না। তবে কার্যক্রমের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রথমে হতদরিদ্র পরিবার, তারপর দরিদ্র এবং এরপর মধ্যবিত্ত পর্যায়ে এটি বাস্তবায়িত হতে পারে।
মন্ত্রী নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী চান অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগে এটি চালু হোক। কার্যক্রমের বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা নিয়েই সভায় আলোচনা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন