ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবায় মিলল মরদেহ

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন ডোবা থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দেলোয়ার হোসেন
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২ সময়
বরিশালে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, ডোবায় মিলল মরদেহ

বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন ডোবা থেকে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। নগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন উত্তর কড়াপুর গ্রামের বাসিন্দা এবং মৃত নজির চৌধুরীর ছেলে। পেশায় তিনি বাজারের ইজারাদার ও গরু ব্যবসায়ী ছিলেন।


স্থানীয়রা জানান, দেলোয়ার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলের কাছে তার ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে সড়কের পাশে থাকা ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ বলেন, দেলোয়ারের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, দেলোয়ার পূর্বে মামলা-হামলার শিকার হয়েছেন এবং পারিবারিক জমিজমা নিয়ে তার সঙ্গে স্বজনদের একটি পক্ষের বিরোধ ছিল।


ওসি মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ডোবার পানিতে ফেলে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার