আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের বেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস—অর্থাৎ তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৯ মিনিটে।
এদিকে, সারা দেশে আগামী কয়েক ঘণ্টায় বড় ধরনের আবহাওয়াগত পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও কুয়াশা ঘন আকার ধারণ করলে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন