ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শপথ গ্রহণ ঘিরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দিবাগত রাতে দলের
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৪ সময়
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শপথ গ্রহণ ঘিরে সৃষ্ট জটিলতার প্রেক্ষাপটে আজ সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দিবাগত রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। দুপুর ২টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ১৭ ফেব্রুয়ারি সংসদের প্রথম দিনে শপথ নেওয়া নিয়ে জটিলতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোটের সঙ্গে মতানৈক্যের গুঞ্জনের মধ্যে এ আয়োজনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


বিশেষ করে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর শপথ বর্জন এবং পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এর আগে এনসিপি ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জানায়, জুলাই জাতীয় সনদ অনুযায়ী বিএনপি শপথ না নিলে তারাও শপথ গ্রহণ থেকে বিরত থাকতে পারে।


আজকের সংবাদ সম্মেলনে শপথ-সংকট নিরসনে চূড়ান্ত অবস্থান ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন