বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় বিভাগভিত্তিক প্রতিনিধিত্বে স্পষ্ট বৈষম্য দেখা গেছে। বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে, আর সবচেয়ে কম প্রতিনিধিত্ব পেয়েছে সিলেট বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগ থেকে মোট ১২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন, যেখানে সিলেট বিভাগ থেকে মাত্র দুইজন মন্ত্রিত্ব লাভ করেছেন। এ চিত্র নতুন সরকারের ভৌগোলিক শক্তিবিন্যাস নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।
চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব তালিকায় রয়েছেন একাধিক প্রভাবশালী ও পরিচিত মুখ, যা বিভাগটির রাজনৈতিক গুরুত্বকে আরও স্পষ্ট করেছে। অপরদিকে সিলেট বিভাগের সীমিত উপস্থিতি নিয়ে দলীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও রংপুর—এই বিভাগগুলো থেকেও মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। তবে সংখ্যার বিচারে চট্টগ্রাম বিভাগের অবস্থান সবার ওপরে।
বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভায় এই বিভাগভিত্তিক ভারসাম্য ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন