ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানকে ঘিরে উৎসবের পাশাপাশি রাজনৈতিক টানাপোড়েনও স্পষ্ট হয়ে উঠেছে। শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন এলাকায় সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্যপদ নিয়ে ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করে বিএনপি জানায়, সাংবিধানিকভাবে সংসদে অনুমোদন ছাড়া তারা সংস্কার পরিষদে শপথ নেবে না। অন্যদিকে প্রথমে দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত জামায়াতের সংসদ সদস্যরা সংস্কার পরিষদসহ উভয় শপথ গ্রহণ করেন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রতিবাদ জানিয়ে শপথকক্ষ ত্যাগ করেন।
বিশেষ পরিস্থিতিতে স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পাঠ করান। শপথ ঘিরে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজরকাড়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংস্কার প্রশ্নে এই বিপরীতমুখী অবস্থান ভবিষ্যতের সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন