ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন স্পেন অধিনায়ক রদ্রি বেপরোয়া গাড়ির ধাক্কায় পথচারী আহত, গাড়ি ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা, আটক ৬

সারা দেশে আজ থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২২ সময়
সারা দেশে আজ থেকে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে দেশজুড়ে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।


টিসিবি জানায়, ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি বাদে) মোট ২০ দিন এ কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রামে ২০টি, অন্যান্য বিভাগীয় শহরে ১৫টি করে এবং জেলা পর্যায়ে ৫টি করে—মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।


প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর কিনতে পারবেন। এ কার্যক্রমে প্রায় ৩৫ লাখ মানুষের জন্য মোট ২৩ হাজার মেট্রিক টন পণ্য সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


নির্ধারিত দরে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ১ কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারবেন।


এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী প্রায় ৬৬ লাখ পরিবারের জন্য ভর্তুকি মূল্যে নিয়মিত পণ্য বিতরণ কার্যক্রমও অব্যাহত থাকবে। রমজান উপলক্ষ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে অতিরিক্ত পণ্য সরবরাহের মাধ্যমে এই সহায়তা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে টিসিবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার