ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

জরুরি কারণে বিদেশ সফরে বিসিবি সভাপতি বুলবুল

হঠাৎ করেই দেশ ছাড়ার খবরে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিভিন্ন সূত্রের তথ্য
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:১৭ সময়
জরুরি কারণে বিদেশ সফরে বিসিবি সভাপতি বুলবুল

হঠাৎ করেই দেশ ছাড়ার খবরে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রোববার রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তবে তার এই বিদেশ সফরের সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিকে তিনি ইতোমধ্যে দেশ ছেড়েছেন নাকি আজ সোমবার দেশ ত্যাগ করবেন—এ নিয়েও বিসিবির ভেতরে মিশ্র তথ্য পাওয়া যাচ্ছে। বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে।


জানা গেছে, দেশ ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান বুলবুল। সেখানে তিনি জরুরি ব্যক্তিগত কারণে সাময়িকভাবে দেশের বাইরে যাচ্ছেন বলে উল্লেখ করেন। বার্তায় তিনি সংশ্লিষ্ট কমিটিগুলোকে স্বাভাবিক নিয়মে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং নিজে অনলাইনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণে থাকবেন বলেও জানান। একই সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে পরিচালকদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিগগিরই দেশে ফিরে দায়িত্বে যোগ দেবেন।


এই আকস্মিক সফর ঘিরে ক্রিকেট অঙ্গনে নানা জল্পনা থাকলেও, বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি