ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ, ঢাকায় আন্তর্জাতিক প্রতিনিধিদের সমাগম

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২২ সময়
মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ, ঢাকায় আন্তর্জাতিক প্রতিনিধিদের সমাগম

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, এই বর্ণাঢ্য আয়োজনে ভারত, পাকিস্তান ও ভুটানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দেশের বিশিষ্টজনসহ প্রায় ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসনে এককভাবে এবং জোটগতভাবে ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়া নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মন্ত্রীরাও উপস্থিত থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।


মঙ্গলবার দিনের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়াবেন। পরে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।


প্রথা অনুযায়ী শপথ অনুষ্ঠানে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজনের মধ্য দিয়েই দেশে একটি নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?