ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারেক, শফিক ও নাহিদকে ফোনে অভিনন্দন ইউনূসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দায়িত্বশীল ভূমিকার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে টেলিফোন
  • আপলোড সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২১ সময়
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারেক, শফিক ও নাহিদকে ফোনে অভিনন্দন ইউনূসের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় দায়িত্বশীল ভূমিকার জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–কে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার টেলিফোন আলাপে ড. ইউনূস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং নির্বাচনকালীন সংযম ও পরিমিত আচরণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার কারণেই সারা দেশে নির্বাচন ঘিরে শান্ত ও আনন্দঘন পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতাপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন তিনি।


এদিন পৃথকভাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম–এর সঙ্গেও ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে সাফল্য এবং নির্বাচন-পরবর্তী সময়ে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের জন্য তাদেরও ধন্যবাদ জানান তিনি।


আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিত আচরণ ও সহনশীলতার ফলেই নির্বাচনকে ঘিরে কোনো বড় ধরনের সহিংসতা দেখা যায়নি। জনগণের প্রত্যাশা পূরণ এবং জাতীয় অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার