ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

২৯৯ আসনের ফল চূড়ান্ত, তিন আসনের ফল আইনি কারণে স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫ সময়
২৯৯ আসনের ফল চূড়ান্ত, তিন আসনের ফল আইনি কারণে স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—তারা জয়ী হয়েছে ২১৩টি আসনে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি ৫টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে, গণঅধিকার পরিষদ ১টি আসনে, জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি আসনে এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে বিজয় অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন মোট ৭টি আসনে।


তবে আইনি জটিলতার কারণে তিনটি আসনের ফল প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব আসনের প্রার্থীদের বিষয়ে আপিল বিভাগে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর আদালতের আদেশ অনুসারে ফল ঘোষণা করা হবে।


কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় তা স্থগিত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি