ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—তারা জয়ী হয়েছে ২১৩টি আসনে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি ৫টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আসনে, গণঅধিকার পরিষদ ১টি আসনে, জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ১টি আসনে এবং গণসংহতি আন্দোলন ১টি আসনে বিজয় অর্জন করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন মোট ৭টি আসনে।
তবে আইনি জটিলতার কারণে তিনটি আসনের ফল প্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। নির্বাচন কমিশন জানিয়েছে, এসব আসনের প্রার্থীদের বিষয়ে আপিল বিভাগে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর আদালতের আদেশ অনুসারে ফল ঘোষণা করা হবে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় তা স্থগিত থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন