ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু

এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও
  • আপলোড সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৪৬ সময়
এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে শুরু
এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত  ই-রেজিস্ট্রেশন ৯ ফেব্রুয়ারি থেকে  শুরু। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আজ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা জানানো যাচ্ছে যে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) "ই-রেজিস্ট্রেশন" সেবা বক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে। উল্লেখ্য, "এনটিআরসিএ এর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে"।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, ই-রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা