ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে মুস্তাফিজ

ইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে পড়ার হতাশা দ্রুতই কাটিয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে
  • আপলোড সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৭ সময়
সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে মুস্তাফিজ
ইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে পড়ার হতাশা দ্রুতই কাটিয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে অবহেলিত হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেলেন সম্মানজনক স্বীকৃতি। নিলামের ঝামেলায় না গিয়ে বাংলাদেশের এই তারকা বাঁহাতি পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এতে করে আবারও পুরোনো ঠিকানায় ফিরলেন ক্রিকেটবিশ্বে পরিচিত ‘কাটার মাস্টার’।

লাহোর কালান্দার্সের সঙ্গে মুস্তাফিজের এই চুক্তির মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোরের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ এবং সে সময় নিজের নৈপুণ্যে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুস্তাফিজকে পুনরায় দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে লাহোর কালান্দার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছে, “২০১৬ ও ২০১৮ সালে আমাদের হয়ে খেলা বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান আবারও সরাসরি চুক্তিতে আমাদের পরিবারের অংশ হয়েছেন। তাকে আবার ফিরে পেয়ে আমরা আনন্দিত।”

এদিকে পিএসএলের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেও মুস্তাফিজকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, “মুস্তাফিজুর রহমানকে পিএসএলের নতুন অধ্যায়ে স্বাগতম।” আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে দল থেকে বাদ পড়েন মুস্তাফিজ। ভিযোগ রয়েছে, ভারতের উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কেকেআর। আইপিএল থেকে বাদ পড়ার পরপরই পিএসএলের নিলামে নাম লেখান ৩০ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

মুস্তাফিজের মতো পরীক্ষিত বোলারকে পেতে নিলামে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হতে পারে—এই আশঙ্কায় তাকে সরাসরি চুক্তির মাধ্যমেই নিশ্চিত করে লাহোর কালান্দার্স। ২০১৮ মৌসুমে লাহোরের হয়ে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে চার উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। সাম্প্রতিক ফর্ম ও আন্তর্জাতিক অভিজ্ঞতার কারণেই লাহোরের কাছে মুস্তাফিজ ছিলেন স্বাভাবিক পছন্দ।

এদিকে লাহোর কালান্দার্স রিটেনশন নীতিতে অধিনায়ক শহিদ আফ্রিদি, তারকা ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ ব্যাটার মোহাম্মদ নাঈমকে রেখে দিয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে দলগুলো তাদের চূড়ান্ত স্কোয়াড গঠন করবে। পিএসএলের এবারের আসর মাঠে গড়াবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কেও এসেছে নতুন মাত্রা। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বর্জনের ঘোষণা দেয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?