ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি
  • আপলোড সময় : ২৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪৪ সময়
  • আপডেট সময় : ২৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৪৪ সময়
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি কাঠমান্ডুর মুলপানিতে থাইল্যান্ডের মুখোমুখি হবে তারা। থাইল্যান্ড ছাড়াও সুপার সিক্সে নিজেদের শেষ দুই ম্যাচে যথাক্রমে- স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কীর্তিপুরে ৩০ জানুয়ারি স্কটল্যান্ড এবং পহেলা ফেব্রুয়ারি মুলপানিতে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করে বাংলাদেশ। গ্রুপ পর্বে ৪ ম্যাচ খেলে ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল তারা। এই গ্রুপ থেকে আয়ারল্যান্ড (৬ পয়েন্ট) দ্বিতীয় ও যুক্তরাষ্ট্র (৪ পয়েন্ট) তৃতীয় হয়। ৪ ম্যাাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ সেরা হয় নেদারল্যান্ডস। স্কটল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ এবং ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় থাইল্যান্ড। টুর্নামেন্টের নিয়মনুসারে দুই গ্রুপ থেকে সেরা তিনটি করে দল সুপার সিক্সে যাবে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার টিকেট পাবে।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮টি দল ইতোমধ্যে খেলা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরমেন্সের সুবাদে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এবং র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলংকা মূল পর্বে জায়গা করে নিয়েছে। 

বাছাই পর্বের সুপার সিক্সে বাংলাদেশের তিন ম্যাচের সূচি :
  • ২৮ জানুয়ারি : বাংলাদেশ-থাইল্যান্ড, মুলপানি
  • ৩০ জানুয়ারি : বাংলাদেশ-স্কটল্যান্ড, কীর্তিপুর
  • ১ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নেদারল্যান্ডস, মুলপানি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি