ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। নিরাপত্তার ইস্যুতে টাইগারদের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থানের কারণে কঠোর
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৩৮ সময়
  • আপডেট সময় : ২৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৩৮ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। নিরাপত্তার ইস্যুতে টাইগারদের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থানের কারণে কঠোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি আজ নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে বিসিবি ও আইসিসির মধ্যে চলা টানাপোড়েন আজ চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিলো। আইসিসি কিছুদিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি আজ শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলো। ক্রিকবাজ জানিয়েছে, দুবাই (আইসিসি সদর দপ্তর) থেকে এডিনবার্গের (স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং স্কটল্যান্ডের অংশগ্রহণ এখন চূড়ান্ত।

আইসিসির এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় এখন খেলবে স্কটিশরা। সূচি অনুযায়ী, তারা ৭ ফেব্রুয়ারি কলকাতায় দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইসিসি এই অদলবদল প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা