ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী

তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে অভিহিত
  • আপলোড সময় : ২৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৭ সময়
  • আপডেট সময় : ২৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৭ সময়
অভিযোগ হাইপার প্রোপাগান্ডার অংশ: রিজভী
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে এ কথা জানান তিনি।

রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন অভিযোগ করে রিজভী বলেন, ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো। তিনি আরও বলেন, ‘শান্তিতে কেউ নিজ গৃহে বসবাস করতে পারেনি। বেইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’ নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন জানিয়ে রিজভী বলেন, ‘ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি