ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

লন্ডন ডার্বি জিতে ফাইনালে এক পা আর্সেনালের

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে আর্সেনাল। টানটান উত্তেজনার ম্যাচে কঠিন প্রতিদ্বন্দী চেলসির বিপক্ষে ৩-২ গোলের
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৫১ সময়
লন্ডন ডার্বি জিতে ফাইনালে এক পা আর্সেনালের ছবি : সংগৃহীত

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে আর্সেনাল। টানটান উত্তেজনার ম্যাচে কঠিন প্রতিদ্বন্দী চেলসির বিপক্ষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই বেন হোয়াইটের গোলে এগিয়ে যায় আর্সেনাল। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া চেলসি। কয়েক দফায় গানারদের রক্ষণে কাঁপন ধরালেও পায়নি জালের দেখা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্লুজরা। বিরতি থেকে ফিরেই আবারও জালের দেখা পায় আর্তেতার দল। এবার স্কোরশিটে নাম লেখা ভিক্টর ইয়োকেরেস। ৫৭ মিনিটে আর্জেন্টাইন গার্নাচোর গোলে ব্যবধান কমায় চেলসি। তবে ৭১ মিনিটে মার্টিন জুবিমেন্ডির গোলে ম্যাচে চালকের আসনে বসে গানাররা। শেষ দিকে গার্নাচো আবারও জালের দেখা পেলে ম্যাচে ফিরে আসে রোমাঞ্চ।


এরপর আর কোন দল গোল না পাওয়ায় ৩-২ গোলের জয়ে প্রথম লেগে এগিয়ে থাকল আর্তেতার দল। আগামী ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ