ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। তার
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২০ সময়
ইরানে বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে, আশ্বাস পেয়েছেন ট্রাম্প ছবি : সংগৃহীত

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। তার দাবি, দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেরেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান ইস্যুতে এসব মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। তিনি জানান, পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তার ওপর ভিত্তি করে পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই।


এর আগে, সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জোরালো আশঙ্কা তৈরি হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে, ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ